1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির নাসিরনগরে পবিত্র শোহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত  সলঙ্গার চড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন রায়গঞ্জে হারিয়ে গেছে ছয় সিনেমা হলের কোলাহল,স্মৃতিতেই বেঁচে আছে সোনালি অধ্যায় যানজটমুক্ত ভূঞাপুর গড়ার উদ্যোগ: নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপনে পৌর প্রশাসনের কার্যক্রম দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ  হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন এমপি আনোয়ারুল  কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মোবাইল কোর্ট: দুই পল্লী চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা, দুটি ক্লিনিক সিলগালা

সলঙ্গার চড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

 

সলঙ্গা (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

 

“খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল”এই স্লোগানকে সামনে রেখে সলঙ্গায় “শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্ত: জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।

 

বুধবার(১ জুলাই )বিকেলে চড়িয়া কালিবাড়ী সোনার বাংলা ইয়াং স্টার ক্লাবের আয়োজনে চড়িয়া কালিবাড়ী পূর্বপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে এ খেলার শুভ উদ্বোধন করেন, উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাই খান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কে এম খালেকুজ্জামান প্রমূখ।

 

উদ্বোধনী খেলায় কিশোর ফুটবল একাডেমি,রাজশাহী বনাম ঘোড়াঘাট কিংস ফুটবল একাডেমি,দিনাজপুর দল অংশ নেয়।উদ্বোধনী খেলার পরিচালক ছিলেন,উল্লাপাড়ার জাহিদুজ্জামান কাকন এবং খেলাটি ধারা বিবরণীতে ছিলেন,উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ভাষ্যকার বগুড়ার শ্রাবণ।

 

খেলাটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,”ফুটবল খেলা নিঃসন্দেহে একটি অত্যন্ত জনপ্রিয় খেলা।মাঠের এই তরুণ-যুবসমাজকে অপরাধ,মাদক এবং মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।যুবসমাজকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে।আগামীতেও তরুণদের কল্যাণে এ এলাকায় এমন ক্রীড়া উৎসব যেন অব্যাহত থাকে।

 

কানায় কানায় দর্শকে ভরপুর ও উৎসবমুখর ছিল খেলার মাঠ।ফুটবল খেলাটি উপভোগ করতে বিকেল থেকেই মাঠের চারপাশে দূর-দূরান্ত থেকে আসা দর্শকের ঢল নেমেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com