1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বরযাত্রী ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২, আইসিইউতে কনে, হাত ভাঙল বরের চুয়াডাঙ্গায় মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে ১৬ মাদক কারবারিদের আত্মসমর্পণ শাহজাদপুরে ভিক্ষুকদের টং দোকান, শিক্ষার্থীদের সাইকেল দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাসিরনগরে প্রাছাস কর্তৃক এমপি এম এ হান্নান কে গনসংবর্ধনা প্রদান মান্নান তালুকদারের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব’ — রায়গঞ্জে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত বর্ণাঢ্য আয়োজনে জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব শুরু শহীদ মাইদুর রহমান হত্যাকাণ্ডের চার্জশিট প্রত্যাখ্যানের দাবিতে পোরশায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন নেত্রকোনায় ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

নাসিরনগরে প্রাছাস কর্তৃক এমপি এম এ হান্নান কে গনসংবর্ধনা প্রদান

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬ Time View

 

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়ীয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে  গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

আজ শনিবার ১৮ জুলাই সকালে  গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের(প্রাছাস) আয়োজনে  এ গণ-সংবর্ধনার দেয়া হয়। গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গোকর্ণ  ইউনিয়ন বিএনপির দলীয় নেতা-কর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

এসময় গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের পক্ষ থেকে  সংসদ সদস্য এম এ হান্নানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের আহবায়ক আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও প্রাছাসের সদস্য সচিব আশরাফ উদ্দিন ও সৈয়দ এহসানুল কাদেরের যৌথ সঞ্চালনায়

গনসংবর্ধনা সভায় প্রধান অতিথি উপস্থিত  ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা এমএ হান্নান এমপি।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন, আমি গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন  ছাত্র হিসেবে আমি গর্বিত এবং আমাকে নির্বাচিত করায়  আপনাদের কাজে চিরকৃজ্ঞ। আমি সকলের সহযোগিতা নিয়ে  যোগাযোগ ব্যবস্থাসহ নাসিরনগরকে আধুনিক রূপে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের সভাপতি শাহীনা নাছরীন। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কবি মফিজ উদ্দিন আহমেদ ফরিদ,বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোহাম্মদ ছগির,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনজিৎ কুমার দেব,প্রাছাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কেএম খালেদ, প্রাক্তন প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান,প্রাক্তন শিক্ষক মারুফ আলী মাষ্টার,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রাক্তন ছাত্র আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার।

গনসংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাছাসের সদস্য হাফিজুর রহমান খান শিবলী। গণ সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,

উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জামাল আহমেদ,উপজেলা জাসাসের আহবায়ক সৈয়দ আবেদ উল্লাহ নিউটন,প্রাছাসের সদস্য সৈয়দ মোহাম্মদ আজাদ,প্রাছাসের সদস্য তোষার মোল্লা, প্রাছাসের যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতাসহ ৬ জনকে মরণোত্তর ও ১০ জন  অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী- শিক্ষকমন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com