1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে পবিত্র শোহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত  সলঙ্গার চড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন রায়গঞ্জে হারিয়ে গেছে ছয় সিনেমা হলের কোলাহল,স্মৃতিতেই বেঁচে আছে সোনালি অধ্যায় যানজটমুক্ত ভূঞাপুর গড়ার উদ্যোগ: নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপনে পৌর প্রশাসনের কার্যক্রম দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ  হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন এমপি আনোয়ারুল  কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মোবাইল কোর্ট: দুই পল্লী চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা, দুটি ক্লিনিক সিলগালা দোকানের ব্যস্ততার মাঝেই একটু স্বস্তির ঘুম, ভাইরাল সুমন ও সুজিতের বন্ধুত্বের মুহূর্ত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ  হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

 

 

মোঃ এনামুল মন্ডল (রাজবাড়ী) প্রতিনিধি 

 

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (১ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন।

 

কর্মসূচির আওতায় উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০টি করে মোট ২০০টি, একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি এবং একটি মাদ্রাসায় ১০টি গাছের চারা রোপণ করা হয়। সব মিলিয়ে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ২২০টি গাছের চারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রোপণ করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান, তোফাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিৎ কুমার ভদ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা।

 

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার ভিত্তিও তৈরি করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”

 

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি করতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের কর্মসূচি অত্যন্ত কার্যকর। ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হলে ভবিষ্যতে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে।”

 

 

উল্লেখ, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালী উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম চলমান থাকবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com