নিজস্ব প্রতিবেদক
বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় গণমাধ্যম জনতার কণ্ঠ.কম এর ১ম বর্ষপূর্তি উৎসব শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের ঢাকা রোডস্থ জনতার কণ্ঠ’র কার্যালয়ের সামনে থেকে র্যালী বের করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালীতে নেতৃত্ব দেন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার।
র্যালীটি নিউ ঢাকা রোড প্রদক্ষিণ শেষে, বাজার স্টেশন এলাকায় শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান এবং জনতার কণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক স্বপন চন্দ্র দাস।
এ সময় দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, দৈনিক যমুনা প্রবাহ’র সম্পাদক আব্দুল মজিদ সরকার, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ এনামুল হক, এখন টিভির প্রতিনিধি রিফাত রহমান, স্টারনিউজ টিভির প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, জনতার কণ্ঠ’র মাল্টিমিডিয়া ইনচার্জ হুমায়ন কবীর সোহেল, ই-সময়ের প্রতিনিধি ওয়াসিম শেখ, যুগের কথার আশরাফুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat