1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ, আটক ৩ কালিয়াকৈর হাইটেক সিটির তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক   জীবননগরে ১৫ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ ভোক্তা-অধিকারের অভিযানে ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনা পুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক ও ডিভাইস আসক্তি থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না: রায়গঞ্জে বাচ্চু চুয়াডাঙ্গার মুক্তিপণের দাবিতে অপহৃত কিশোর রাজশাহীতে উদ্ধার, অপহরণচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’গ্রেপ্তার

পাচারকালে ৩০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের বেলকুচিতে পাচারকালে ৩০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে পুলিশ। এ সময়  একটি মিশুক গাড়িও জব্দ করা গেলেও চালক কৌশলে পালিয়ে যায়।

 

রোববার (২৪ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সগুনা চৌরাস্তা থেকে চালসহ মিশুক গাড়ি জব্দ করা হয়।

 

স্থানীয় সুত্রে জানা যায়, রাতে মিশুক গাড়ি ভর্তি করে চাল যাচ্ছিলো। এ সময় এক ব্যক্তি এসে মিশুক গাড়ি থামিয়ে তল্লাশি করে সরকারি চাল পায়। তারপর ওই ব্যক্তি সহ বেশ কয়েজন লোক পুলিশ প্রশাসনকে খবর দেয়। পরে গ্রাম পুশিশসহ উপজেলার খাদ্য নিয়ন্ত্রক অফিসের নিরাপত্তা প্রহরি নিজানুর রহমান এসে মিশুক গাড়িসহ চাল জব্দ করে নিয়ে যায়।

 

গাড়ি চালক সোহান জানান, সন্ধ্যায় ধুকুরিয়াবেড়া বাজার থেকে হেলাল উদ্দিন ও সুরুত আলী ব্যাপারী ৩০ বস্তা চাল তুলে দিয়ে কামারখন্দের উদ্দ্যোশে যেতে বলে। কিছু দুর যাওয়ার পথে জব্দের শিকার হই।

উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, স্থানীয় এক ব্যক্তি ফোনে জানান খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। ঘটনা জানার পরে অফিসের এক কর্মকর্তাকে পাঠিয়ে সগুনা চৌরস্তা থেকে মিশুক গাড়ি ও ৩০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। গাড়িসহ জব্দকৃত চাল থানা হেফাজতে রয়েছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান জানান, মিশুক গাড়ি সহ ৩০ বস্তা চাল জব্দ করে উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। ৩০ বস্তায় আনুমানিক ৯০০ কেজি চাল রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com