1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

চাঁপাইনবাবগঞ্জে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসাবে পুরস্কৃত নাচোলের এসআই জিয়াউর রহমান

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

 

 

হেলাল উদ্দিন, নাচোল(চাঁপাইনবাবগঞ্জ )প্রতিনিধি:  

 

মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসাবে পুরস্কৃত হয়েছেন নাচোল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোঃ জিয়াউর রহমান

 

গত সেপ্টেম্বর ২০২৬ মাসে জেলার অপরাধ দমনে বিশেষ ভূমিকা, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং সফল অভিযানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস তার হাতে এই শ্রেষ্ঠত্বের স্মারক ও পুরস্কার তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিদায়ী সেপ্টেম্বর ২০২৬ মাসে এসআই মোঃ জিয়াউর রহমান নাচোল থানা এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে তিনি ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন। মাদকের এই বিশাল চালান জব্দ ও অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে তাঁর সাহসিকতা ও পেশাদারিত্বের বিষয়টি বিবেচনা করে জেলা পুলিশ সুপার তাকে এই মাসের সেরা কর্মকর্তার মর্যাদা দেন।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এসআই মোঃ জিয়াউর রহমান বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি নাচোল থানার সকল সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনার ফসল। জেলা পুলিশ সুপারের হাত থেকে এই পুরস্কার গ্রহণ আমার কাজের প্রতি দায়িত্ব ও অনুপ্রেরণা আরো বাড়িয়ে দিলো। নাচোল থানাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত করতে আমার এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ সাব ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমানের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, “জিয়াউর রহমানের এই স্বীকৃতি নাচোল থানার পুরো টিমের জন্য অত্যন্ত গর্বের। মাদক কারবারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান রয়েছে।”

 

জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভালো কাজের জন্য যেমন পুরস্কারের ব্যবস্থা রয়েছে, তেমনই কর্তব্যে অবহেলা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি এসআই জিয়াউর রহমানের এই সফলতাকে অন্যান্য কর্মকর্তাদের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসআই জিয়াউর রহমানের এই সাফল্যে নাচোল থানার পুলিশ সদস্যসহ স্থানীয় সুধী সমাজ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com