1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

ক্লাইমেট স্মার্ট কৃষির প্রসারে চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তি মেলা উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১৯ Time View

 

 

মো: সাকিব ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  

 

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজনের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলা শহরের মঞ্চ চত্বরে এ ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। র‍্যালি শেষে ইউএনও মারুফ আফজাল রাজন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

 

মেলায় কৃষি খাতে জলবায়ু সহনশীল প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়।

 

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com