1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা ভারতীয় গাঁজা ঈশ্বরগঞ্জে ঘুমন্ত মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ সরকারি ওষুধ জব্দের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা ৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন ইউপি সদস্য “দিন দিন জনপ্রিয় হচ্ছে খাঁচায় মাছ চাষ” পুষ্টির চাহিদা মিটিয়ে স্বাবলম্বী শত শত পরিবার চার বছর পর আবার একসঙ্গে সেরেনা-ভেনাস বেলকুচি মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করলেন এমপি আলীম বেনাপোল সীমান্তে ৭৫ ভারতীয় শাড়িসহ কসমেটিক্স মালামাল আটক চুয়াডাঙ্গায় প্রণোদনার সার গায়েব কাণ্ডে সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সরকারি গুদাম থেকে ১৩০ টন চাল-গম গায়েব, দুই কর্মকর্তা বরখাস্ত

ঈশ্বরগঞ্জে ঘুমন্ত মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

 

শরিফুল আলম ,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই কিশোরীর বাবা।

‎বৃহস্পতিবার দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড়সংলগ্ন হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে নুরুল হককে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ।

‎পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের নিজ বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে ছিল ওই কিশোরী। এ সময় তার বাবা নুরুল হক সেখানে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, ঘটনার তিন দিন পর কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে ঘটনা জানাজানি হলে নুরুল হক তাঁর স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে।

‎এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কিশোরীর মা বাদী হয়ে স্বামী নুরুল হককে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তার নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাচেন আলীর ছেলে।

‎এদিকে নুরুল হকের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দায়ের করা একটি দস্যুতার মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

‎ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বাড্ডা থানার একটি মামলার ওয়ারেন্টও রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com