1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলায় ১২ থানার নতুন ওসি হলেন যারা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

    পুলিশ সুপারের পর এবার লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন করা হয়েছে। পদায়ন হয়েছে সিরাজগঞ্জের ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লটারির মাধ্যমে ওসি পদায়ন করা হলো। তবে তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে।

    এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওসিদের লটাটির মাধ্যমে পদায়নের ঘোষণা দেন।

    সারাদেশের মতো সিরাজগঞ্জের ১২ থানার ওসির পদায়নও লটারীর মাধ্যমে হয়েছে। নতুন পদায়ন হওয়া ওসিরা হলেন, সিরাজগঞ্জ সদর থানা মো. শহিদুল ইসলাম, কাজিপুর থানা শাহ মো. এনায়েতুর রহমান, শাহজাদপুর থানা মো. সাইফুল ইসলাম, বেলকুচি থানা মো. আবু রায়হান, কামারখন্দ থানা মো. শাহীন আকন্দ, রায়গঞ্জ থানা মো. গোলাম কিবরিয়া, উল্লাপাড়া মডেল থানা মো. নুরে আলম, চৌহালী থানা মো. মতিউর রহমান, সলঙ্গা থানা মো. ইমাম জাফর, যমুনা সেতু পশ্চিম থানা মো. আমিনুল ইসলাম, এনায়েতপুর থানা মো. জাহিদ হোসেন।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
    Theme Customized BY Kh Raad (FriliX Group)
    Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com