1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় ঝালকাঠির নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস রায়গঞ্জের সোনাখাড়ায় আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলেজ গেটে ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রদল-শিবিরের মায়ের বোরকাই হলো সন্তানের মৃত্যুর কারণ সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন  কুড়িগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি কালো মাটি

সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় রেললাইন ও মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আশিক হোসেন (৩৯) ও ইমরুল কায়েস (১৯)। সাদ্দাম সদর উপজেলার দিয়ার ধানগড়া সরদারপাড়া এলাকার বাসিন্দা। আশিক সয়দাবাদ মধ্যপাড়া এবং ইমরুল কড্ডা কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় রেললাইনে আগুন জ্বালানোর ঘটনা ঘটে। একই রাতে জেলার কয়েকটি স্থানে মহাসড়কেও আগুন জ্বালানো হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেললাইনে আগুন জ্বালানোর সময় কয়েকজনকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। এ সময় ‘সদর থানা ছাত্রলীগের পক্ষ থেকে দেশব্যাপী ধর্মঘট সফল হোক’ বলেও স্লোগান দেওয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। এদিকে, একই রাতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হাটিকুমরুল মোড় ও উল্লাপাড়া এলাকায় মহাসড়কে আগুন জ্বালানোর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

 

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, সোমবার রাতের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com