
রবিউল আউয়াল,রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন বিএনপি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নিমগাছি সিএনজি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নিমগাছি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করে। পরে সেখানে আয়োজিত হয় আলোচনা সভা।
সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা আসিফ রেজওয়ান রনি, সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান তসির, শ্রমিক নেতা সেরাজুল ইসলাম তোতা,আব্দুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে রাজনৈতিক নৈরাজ্যের প্রতিবাদ জানান। তাঁরা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় সোনাখাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।