
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে অবৈধভাবে স্থাপন করা ৬টি সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের নুরপুর, কালিনগর ও বিলদহর এলাকায় আত্রাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ সৌঁতিজালের এসব অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করা হয়। নদীতে অবৈধভাবে সৌঁতিজাল স্থাপনের ফলে মাছের স্বাভাবিক চলাচল ও পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমুখ।