1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় ঝালকাঠির নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস রায়গঞ্জের সোনাখাড়ায় আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলেজ গেটে ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রদল-শিবিরের মায়ের বোরকাই হলো সন্তানের মৃত্যুর কারণ সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন  কুড়িগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি কালো মাটি

উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

 

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ২৬ হাজার  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি সরিষার বীজ, এক কেজি পটাশ ও এক কেজি টিএসপি সার। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে কয়েকটি ধাপে এসব সার ও বীজ বিতরণ করা হবে। প্রথম ধাপে পাঁচটি ইউনিয়নের কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।

 

বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল সরকার, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধন অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি সাংবাদিকদের বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছেন।

 

কৃষকদের মাঝে উন্নতমানের সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ফলে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com