1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় ঝালকাঠির নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস রায়গঞ্জের সোনাখাড়ায় আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলেজ গেটে ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রদল-শিবিরের মায়ের বোরকাই হলো সন্তানের মৃত্যুর কারণ সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন  কুড়িগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি কালো মাটি

ঝালকাঠির নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধি

 

 

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

 

মঙ্গলবার বিকেলে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেলে করে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলটি জিরোপয়েন্ট হয়ে চৌমাথা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনির নেতৃত্বে নলছিটি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

 

এসময় সারাদেশে আওয়ামী লীগ, ছাত্রদলী ও যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদে নানা স্লোগান দেন ছাত্রদল নেতৃবৃন্দ। পরে ফেরিঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, নলছিটি উপজেলা ছাত্রদল নেতা আবিদ হাসান, সাব্বির আহম্মেদ, রাকিব গাজী, ফয়সাল আহম্মেদ, রাতুল গাজীসহ আরো অনেকে।

 

দপদপিয়ায় ছাত্রলীগের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে হবে। ঝালকাঠি জেলায় কোথাও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দেখলেই ছাত্রদল কঠোর হাতে তা দমন করবে বলেও জানান বক্তারা। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি আরো বাড়ানোর দাবি জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com