1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় ঝালকাঠির নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস রায়গঞ্জের সোনাখাড়ায় আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলেজ গেটে ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রদল-শিবিরের মায়ের বোরকাই হলো সন্তানের মৃত্যুর কারণ সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন  কুড়িগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি কালো মাটি

নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি কালো মাটি

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

 

 

 

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি 

 

 

নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি কালো মাটি যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উক্তি ‘যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন।’ কবির এমন চরণটি এবার প্রতিফলিত হচ্ছে হাওরের দরিদ্র মানুষদের জন্য। নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার হাওর এলাকার নিচু জমি ও নদী থেকে জ্বালানি হিসেবে ব্যবহার উপযোগী হিসেবে এখন পাওয়া যাচ্ছে একধরনের কয়লাসদৃশ কালোমাটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাওর এলাকার প্রতিটি গ্রামে-গ্রামে পরিবেশবান্ধব এই কালোমাটি প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে জ্বালানি হিসেবে রানাবান্নার কাজে ব্যবহার করা হচ্ছে।

 

এ বিষয়ে নেত্রকোনা অঞ্চলের পরিবেশ ও জলবায়ু নিয়ে গবেষণাকারী এনজিও বারসিক(BARCIK) এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আহিদুর রহমান বলেন, বনজসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই কালোমাটি। আরও জানা যায়, হাওরে বিল,পতিত জমি, কিছুটা খনন করে ও নদীতে পানির নিচে এই মাটি পাওয়া যাচ্ছে। এই কালোমাটি দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে দরিদ্র ও শ্রমজীবী নারী-পুরুষ বাড়তি আয়সহ পরিবারের জ্বালানি আয় সাশ্রয় করছেন। জেলার খালিয়াজুরী উপজেলার অনেক পরিবারের লোকজন বিকল্প জ্বালানি হিসেবে এই মাটি ব্যবহার করে আসছেন। প্রতি বছর শুকনো মৌসুমে বৃষ্টিপাত না হলে হাওর এলাকায় বসবাসকারী লোকজন এই মাটি সংগ্রহ করে থাকেন। খালিয়াজুরী উপজেলার ধনু,ধলাই নদীর তীরসহ বেশ কয়েকটি নিচু এলাকার হাওরে এই কালোমাটি এখন পাওয়া যাচ্ছে।

 

শুষ্ক নদী ও হাওরের তলদেশ সাত থেকে ১০ ফুট গভীরতায় এই কালোমাটি পাওয়া যায়। নদী বা হাওর থেকে এই মাটি সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে জ্বালানি তৈরি করা হয়। কালোমাটিকে জ্বালানি উপযোগী করতে ১০ থেকে ১২ দিন সময় লাগে। প্রক্রিয়াজাত প্রতি মণ মাটি দিয়ে একটি পরিবারের এক সপ্তাহ রান্নাবান্না করা যায়। আবার অনেকেই এই মাটি আহরণ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে সারা বছর জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য মওজুদ করছেন। কেউ বা বাজারজাত করে বাড়তি আয়ের মাধ্যমে পরিবারের খরচ মেটাচ্ছেন। এ জ্বালানি হাওরাঞ্চলে তৈরি করছে এক ধরনের লাকড়ি (জ্বালানি) বাজার। কালোমাটি সাশ্রয়ী, সহজলভ্য ও কাঠসহ অন্যান্য জ্বালানির চেয়ে দীর্ঘক্ষণ জ্বলার কারণে এর চাহিদা দিন দিন বাড়ছে। কালোমাটি ব্যবহারের ফলে গাছপালা ও বনজসম্পদ উজাড় করা থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ।

 

খালিয়াজুরী উপজেলার কীর্তনখোলা,গোবিন্দডোবা, রোয়াইল হাওরের বেশ কয়েকজন বাসিন্দা জানান, প্রতি বছর আমাদের হাওরের নিচু জমিগুলো সাত-আট হাত মাটি খুঁড়ে কালোমাটি উত্তোলন করে অনেক পরিবারই সারা বছরের জ্বালানি হিসেবে ব্যবহার করেন। অন্যদিকে গৃহিণী বেগম বানু বলেন, আগে গাছের ডালপালা কেটে রান্নার কাজে ব্যবহার করতাম। এখন কালোমাটি পাওয়ায় গাছ কাটতে হয় না। আরেক দিকে মনু মিয়া বলেন, আমাদের এলাকায় নদী ও হাওরের নিচু জায়গায় কিছু মাটি খুঁড়লেই কালোমাটি পাওয়া যায়। এগুলো প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে প্রায় সারা বছরই জ্বালানি ব্যবহার হয়। আগুন হয় খুব ভালো, ধোঁয়া হয় না। রান্না করা তরিতরকারিতে কোনো গন্ধও হয় না। জগন্নাথপুর গ্রামের আকলিমা আক্তার সখী জানান, কালোমাটি দিয়ে রান্না করার জন্য লোহার রড দিয়ে নেট জালের মতো একটি বিশেষ ধরনের চুলা তৈরি করতে হয়। রান্না শেষে ছাইগুলো নেটের নিচে পড়ে থাকে এতে ঝামেলা পোহাতে হয় না। কালোমাটি পাওয়ায় বনায়নগুলো সঠিকমতো বাড়ছে। এই মাটি পরিবেশের উপর বিরোপ প্রভাব সৃষ্টি করবে না। সরকারিভাবে সার্ভের মাধ্যমে এর প্রয়োজনীয়তা নিরূপণ করে এই কোলোমাটিকে একটি সাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে এমনই অভিমত ব্যক্ত করেছেন এলাকার লোকজন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com