1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

নারী থেকে পুরুষ হওয়ার দাবি করে তরুণীকে বিয়ে

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক

 

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাতেনের মোড় এলাকায় নিজেকে মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ার দাবি করেছেন স্থানীয় এক তরুণী। আগে তার নাম ছিল সুমা ইসলাম, বর্তমানে রাফি ইসলাম হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি।

 

 

 

 

 

 

সম্প্রতি এক তরুণীকে বিয়ে করার বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

 

 

 

 

 

 

 

সুমা ইসলাম ওরফে রাফি ইসলামের দাবি, আগে তিনি মেয়ে ছিলেন, তবে এখন ছেলে হয়ে গেছেন।

 

 

 

 

 

 

বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে আনুষ্ঠানিকভাবে সবার সামনে আসার পরিকল্পনা ছিল তার। এরই মধ্যে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন।

 

রাফিকে বিয়ে করা তরুণী জানান, ভালোবেসেই তাকে বিয়ে করেছেন তিনি। তবে পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা পালিয়ে বিয়ে করেন।

 

তিনি বলেন, ‘আমি তাকে ভালোবাসি।’

 

 

 

 

 

 

 

 

তবে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি তার বাবা-মা। স্থানীয় বাসিন্দা রুবিনা বেগম জানান, আগে সুমা ইসলামকে সালোয়ার-কামিজ পরতে দেখেছেন। তবে সম্প্রতি তাকে ছেলেদের পোশাকে চলাফেরা করতে দেখছেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com