1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: টুকু রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডুমুর গাছে ঝুলছে পাতিল-রোগ মুক্তির আশায় ছুটছে মানুষ! মান্দায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে বিয়ের আগের দিন বরের মৃত্যু রায়গঞ্জে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার উল্লাপাড়ায় গভীর রাতে টাকা-স্বর্ণালংকার চুরি! বুটেক্সের সনাতনী শিক্ষার্থীদের ভাবনায় দুর্গাপূজা: ঐতিহ্য, পরিবার ও সম্প্রীতির প্রত্যাশা তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার শাড়ি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জহুরুল 

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিজয়”— স্লোগানে দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

 

 

শিমুল রেজা,চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) এডভোকেট রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের কন্যাশিশুই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের অবহেলা না করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। সরকারের যুগান্তকারী পদক্ষেপের কারণে আজ শিক্ষা, প্রশাসন ও রাজনীতিসহ প্রতিটি ক্ষেত্রে কন্যারা এগিয়ে যাচ্ছে।”বাল্যবিয়ে রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এমপি রুহুল আমিন আরও বলেন, “দামুড়হুদায় কোনো শিশু বিয়ে আর নয়। কন্যাশিশুদের সুরক্ষায় এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় স্থানীয় প্রশাসন ও জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যে কোনো মূল্যে বাল্যবিয়ে প্রতিরোধ করা হবে এবং কন্যাদের বিজয়ের পথ সুগম করা হবে।” উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতির বক্তব্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন বলেন, “কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি এবং এটি কন্যাশিশুদের স্বপ্নের প্রধান অন্তরায়। আমরা দামুড়হুদা উপজেলাকে সম্পূর্ণ বাল্যবিয়ে মুক্ত করতে বদ্ধপরিকর।” তিনি শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোথাও বাল্যবিয়ের আয়োজন করা হলে সাথে সাথে প্রশাসনকে জানান, কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এবং দামুড়হুদা উপজেলা ও দর্শনা পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মশিউর রহমান। উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com