1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক নেতাকর্মী কমলাপুর-রাজশাহী স্টেশনে ককটেল বিস্ফোরণ, ট্রেনে আগুনের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সড়কজুড়ে দুর্ভোগ, সংস্কারের অভাবে বেহাল সলঙ্গার জনপথ রায়গঞ্জে গ্রামপাঙ্গাসী-নিজামগাতী সড়কে ধস, বন্ধ যান চলাচল  জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, হুমকি-ধামকিতে কিছু হবে না: জ্বালানিমন্ত্রী নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শেরপুরে বিএনপি’র বিক্ষোভ  টাইব্রেকারে চুয়াডাঙ্গা পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন আলমডাঙ্গা তখন বলা হতো বিএনপি-জামায়াত, আমি বলতাম আওয়ামী জামায়াত: ইকবাল হাসান মাহমুদ টুকু অন্যায়ের পাল্লা ভারী হওয়ায় জুলাইয়ের যুদ্ধ হয়েছিল-সিরাজগঞ্জে জনসভায় টুকু সিরাজগঞ্জ পৌর নির্বাচন নিয়ে যে নির্দেশনা দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

রায়গঞ্জে গ্রামপাঙ্গাসী-নিজামগাতী সড়কে ধস, বন্ধ যান চলাচল 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী-নিজামগাতী সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ ধস দেখা দিয়েছে। সড়কের কয়েকটি অংশ ভেঙে পাশের পুকুরে চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। দ্রুত সংস্কার করা না হলে পায়ে হেঁটে চলাচলও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কের বেশ কয়েকটি অংশ ভেঙে পুকুরের দিকে চলে গেছে। এর মধ্যে তজিবরের বাড়ির সামনে এবং নুরনবী কবিরাজের মাদ্রাসা সংলগ্ন অংশের অবস্থা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ধসের কারণে সড়কের ওপর দিয়ে যানবাহন চলাচল কার্যত বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে আশপাশের ৪-৫ গ্রামের শত শত মানুষ বিভিন্ন প্রয়োজনে চলাচল করেন। পাশাপাশি কৃষকরা এ সড়ক ব্যবহার করে তাঁদের উৎপাদিত কৃষিপণ্য গ্রামপাঙ্গাসী বাজারে নিয়ে বিক্রি করেন। কিন্তু সড়কের বিভিন্ন অংশ ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কৃষিপণ্য পরিবহনসহ স্থানীয় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং কৃষকদের দুর্ভোগ বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ীভাবে সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও পানির চাপে সড়কের কয়েকটি অংশ আরও ভেঙে পড়েছে।

 

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে গ্রামপাঙ্গাসী-নিজামগাতী জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার, প্রয়োজনীয় গাইডওয়াল নির্মাণ এবং স্থায়ীভাবে পাকা করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com