1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক নেতাকর্মী কমলাপুর-রাজশাহী স্টেশনে ককটেল বিস্ফোরণ, ট্রেনে আগুনের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সড়কজুড়ে দুর্ভোগ, সংস্কারের অভাবে বেহাল সলঙ্গার জনপথ রায়গঞ্জে গ্রামপাঙ্গাসী-নিজামগাতী সড়কে ধস, বন্ধ যান চলাচল  জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, হুমকি-ধামকিতে কিছু হবে না: জ্বালানিমন্ত্রী নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শেরপুরে বিএনপি’র বিক্ষোভ  টাইব্রেকারে চুয়াডাঙ্গা পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন আলমডাঙ্গা তখন বলা হতো বিএনপি-জামায়াত, আমি বলতাম আওয়ামী জামায়াত: ইকবাল হাসান মাহমুদ টুকু অন্যায়ের পাল্লা ভারী হওয়ায় জুলাইয়ের যুদ্ধ হয়েছিল-সিরাজগঞ্জে জনসভায় টুকু সিরাজগঞ্জ পৌর নির্বাচন নিয়ে যে নির্দেশনা দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শেরপুরে বিএনপি’র বিক্ষোভ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

মোঃ জসিম মিয়া,শেরপুর প্রতিনিধি

 

 

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শেরপুর জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

 

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন প্রমূখ।

 

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই এই সাফল্যকে হিংসা করে ফ্যাসিবাদের দোসর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সদস্যরা দেশে বিভিন্নস্থানে নানাভাবে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে দেশকে অস্থিতিশীল করে তুলছে।

 

তাই ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড করলে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শেরপুরের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ।

 

সমাবেশে জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জলসহ অন্যান্য অঙ্গ সহযোগী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com