1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক নেতাকর্মী কমলাপুর-রাজশাহী স্টেশনে ককটেল বিস্ফোরণ, ট্রেনে আগুনের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সড়কজুড়ে দুর্ভোগ, সংস্কারের অভাবে বেহাল সলঙ্গার জনপথ রায়গঞ্জে গ্রামপাঙ্গাসী-নিজামগাতী সড়কে ধস, বন্ধ যান চলাচল  জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, হুমকি-ধামকিতে কিছু হবে না: জ্বালানিমন্ত্রী নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শেরপুরে বিএনপি’র বিক্ষোভ  টাইব্রেকারে চুয়াডাঙ্গা পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন আলমডাঙ্গা তখন বলা হতো বিএনপি-জামায়াত, আমি বলতাম আওয়ামী জামায়াত: ইকবাল হাসান মাহমুদ টুকু অন্যায়ের পাল্লা ভারী হওয়ায় জুলাইয়ের যুদ্ধ হয়েছিল-সিরাজগঞ্জে জনসভায় টুকু সিরাজগঞ্জ পৌর নির্বাচন নিয়ে যে নির্দেশনা দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক নেতাকর্মী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক

 

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহজনকভাবে লোকজনের অবস্থান ও বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযান শেষে কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

 

 

 

 

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানান পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম।

 

 

 

 

 

 

 

 

 

তিনি বলেন, জাসদ কার্যালয়ে থাকা ব্যক্তিদের মধ্যে আনুমানিক ২০০ জনের বেশি আটক করা হতে পারে।

 

 

 

 

 

 

তবে আটকের সংখ্যা এখনো চূড়ান্তভাবে গণনা করা সম্ভব হয়নি।

 

 

 

 

 

 

 

 

ওসি আরিফুর ইসলাম বলেন, জাসদ কার্যালয় সিলগালা করা হয়নি।

 

 

 

 

 

 

 

 

 

 

সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে কার্যালয়টিতে তালা দেওয়া হয়।

 

এর আগে, শনিবার দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নেওয়া হয়।

 

এদিকে জাসদ থেকে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়, ডিএমপির কমিশনার, মতিঝিল জোনের ডিসি, পলটন থানার ওসিকে অবগত করেই এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল।

 

 

 

 

 

 

 

 

 

বিবৃতিতে বলা হয়, জাসদ নিষিদ্ধ কোনো দল না। জাসদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নাই। জাসদের এই কেন্দ্রীয় প্রতিনিধিসভায় অংশগ্রণকারী সবাই চিন্থিত পরিচিত জাসদের নেতা-সদস্য। এই সভায় আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কারো প্রবেশ করারই সুযোগ ছিল না। সভাটি জাসদের একান্ত নিজস্ব সাংগঠনিক কার্যক্রম। সভায় প্রায় ৫০০ জন জাসদের বিভিন্ন সাংগঠনিক স্তরের নেতা উপস্থিত ছিলেন। ৩০ জন নারী ছিলেন। পুরো অফিস ঘেরাও করে সবাইকে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com