1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর বাসভবন চলবে সৌর বিদ্যুতে সরকার সংস্কারের পথে না গিয়ে দিল্লির পথে গিয়েছে: নাসির উদ্দিন পাটোয়ারি ঝরে গেল আরেক ‘অপ্রতীম ফুল’ নাসিরনগরে শিক্ষক সমিতির কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক সম্পাদক ছায়মা মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: রংপুরের লংমার্চে জামায়াতের আমির প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে নৌকাডুবি, ১০৯ জন যাত্রী উদ্ধার মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল পুরো পরিবারকে: সারওয়াত সিরাজ ৭ দফা দাবিতে সিরাজগঞ্জে দলিল লেখকদের সমাবেশ চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: ডা. শফিকুর রহমান

সরকার সংস্কারের পথে না গিয়ে দিল্লির পথে গিয়েছে: নাসির উদ্দিন পাটোয়ারি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

 

 

জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয় নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমাদের শীর্ষ নেতারা বলেন, আট দফা এক দফায় রূপান্তরিতে হবে। সেই দফাটা হলো বাংলাদেশ থেকে তারেক রহমানের সরকারের পদত্যাগ। আমরা তরুণ প্রজন্ম দেখতে পেয়েছি- একটি শিশু সরকার বর্তমানে রয়েছে। এটা একটা বিষধর সাপ। বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। সরকারকে আমরা বলেছিলাম সংস্কারের পথে যান। সরকার দিল্লির পথে শেখ হাসিনার পথে গিয়েছে। তারেক রহমানকে বলবো, যেই পথ শেখ হাসিনার পথ-সেই পথে আপনার মোদির সাথে দেখা হবে।

 

 

 

 

 

 

 

 

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় জোট আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের এক পথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

 

 

 

 

তিনি তারেক রহমানের উদ্দেশ্যে আরও বলেন, আপনি মনে করেছেন, আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক নিয়ে ভারতের সাথে ক্ষমতায় বসে যা ইচ্ছা তাই করবেন, আর আমরা বসে বসে আঙুল চুষবো এমন বাংলাদেশ আর হবে না।

 

 

 

 

 

 

 

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নেমে বললেন আমার একটি প্ল্যান আছে। বাংলাদেশ তারেক রহমানের প্ল্যান হলো, একজন ব্যক্তিকে গুম করা হয়েছে তার নাম মেরাজ সাহেব, বরুরার একজন সন্তান আছে। তাকে দিনে-দুপুরে ধরে নেওয়া হয়েছে জেলে। তাকে একটার পর একটা ইনজেকশন পুশ করা হয়েছে। গতকাল হাসপাতালে গিয়ে দেখি তার নীচের পা দুটি হলো অবশ। তার মাকে বললাম আপনার সন্তানের এমন অবস্থা কে করেছে, তিনি বললেন শহীদ জিয়াউর রহমানের পূত্র নব্য ফ্যাসিবাদের জনক তারেক রহমান ওর পা দুটি অবশ করে দিয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে হ্যা রায় দিয়েছে। এ রায়ের বাস্তবায়ন ছাড়া বিকল্প কোন পথ আমরা তারেক রহমানের সামনে রাখবো না।

 

 

 

 

 

 

 

 

 

তিনি বলেন, আমাদের প্ল্যান হলো, যদি তারেক রহমান বাংলাদেশ সংস্কার বাস্তবায়ন না করে। র্যা বের নাম পরিবর্তণ করেছে, গুমের আইন করেছে যেখানে কোন জবাবদিহীতা নেই। জুলাই গণহত্যার বিচার হয়নি, শহীদ ওসমান হাদী হত্যার বিচার হয়নি। যেগুলো এগুলো সরকার থেকে বুঝে না পাই। তাহলে আমি সবাইকে হাসিমুখে একটা উত্তর দেই তারেক রহমানকে ফালাইয়া দেবো ইনশাল্লাহ। যখন মাঠে ডাক দেবে। সবাই আল্লাহর নাম নিয়ে প্রস্তুত হবেন। সবাই মাঠে নামুন তারেক রহমানে পতন হবে, টুকুর পতন হবে-বিএনপির পতন হবে।

 

 

 

 

 

 

 

 

 

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মওলানা শাহীনুর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় সংসদের হুইপ সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মওলানা রফিকুল ইসলাম খান, খেলাফত মজলিসের আমির মওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান, জাগপা চেয়ারম্যান রাশেদ প্রধান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com