1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে পৃথক মামলায় ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পরিবার বলেছিল মালয়েশিয়ায়, পুলিশ পেল ঢাকায়—৮ বছর পর গ্রেপ্তার আমতলী সরকারি একে হাই স্কুলের ছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা অভাবকে জয় করে ঘুরে দাঁড়াচ্ছেন  মান্দায় বৃদ্ধকে ইটভাটায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ সলঙ্গায় ১ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নলছিটিতে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার সোমবার সকাল ১০টায় এসএসসি-সমমানের ফল, যেভাবে জানা যাবে ‘বিএনপি না থাকলে জামায়াত-এনসিপিকে গুলিয়ে খাবে আওয়ামী লীগ’ কৃষকের দুই লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর ও উইপোকা 

নলছিটিতে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

 

 

 

রাজীব কুমার মালো,ঝালকাঠী প্রতিনিধি

 

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে মোঃ বুলবুল হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাড়ির সামনে একটি গাছের নিচে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহত বুলবুল কুশঙ্গল গ্রামের তৈয়ব আলীর ছেলে।

খবর পেয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ ঘটনাস্থলে উপস্থিত হন।

সেখানে গিয়ে তিনি দেখতে পান,গাছের একটি ডাল ভাঙা এবং তার নিচে বুলবুলের মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নলছিটি থানার ওসি মো.তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনা করা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com