1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্কুল নয়, যেন ট্রেন! ক্লাসরুমেই শিশুদের কল্পনার যাত্রা রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ঝালকাঠী’র ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত তাড়াশে যুবদল নেতার উদ্যোগে চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত রায়গঞ্জে পৃথক মামলায় ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পরিবার বলেছিল মালয়েশিয়ায়, পুলিশ পেল ঢাকায়—৮ বছর পর গ্রেপ্তার আমতলী সরকারি একে হাই স্কুলের ছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা অভাবকে জয় করে ঘুরে দাঁড়াচ্ছেন  মান্দায় বৃদ্ধকে ইটভাটায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

আমতলী সরকারি একে হাই স্কুলের ছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

বরগুনার আমতলী সরকারি একে হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ইমনের বস্তাবন্দি লাশ উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুর বুনিয়া স্লুইজ গেট এলাকা থেকে গত ২৯ জুলাই বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময়ে লাশের পরিচয় পাওয়া না গেলেও আমতলী থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় লাশের পরিচয় সনাক্ত করা হয়। পনেরো বছরের নিহত ছাত্রের নাম জাবেদ ইমন। সে আমতলী সরকারি একে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

 

ইমন উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আরপাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছেলে। গত বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করার পর বিষয়টি জানাজানি হলে ইমনের পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

ইমন হত্যার প্রতিবাদে আমতলী সরকারি একে হাই স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রীরা আজ ৯ই আগস্ট রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আমতলী পৌর শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। তারা নিহত ইমন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে।

 

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসেন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনাটি তালতলী থানার নিদ্রা ছকিনার নৌ পুলিশ ও আমতলী থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে। তিনি জানান হত্যাকারীরদ যেই হোক অচিরেই তাদের খুঁজে বের করা হবে।

 

নিদ্রা ছকিনা নৌ পুলিশের ইন্সপেক্টর সাগর ভদ্র জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ। মাত্র ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। এখন ইমন হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার অপেক্ষায় পরিবার ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com