1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

কৃষকের দুই লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর ও উইপোকা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলায় ইঁদুর ও উই পোকা এক কৃষকের কষ্টার্জিত দুই লাখ টাকা কেটে নষ্ট করে দিয়েছে। শনিবার (০৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছোবেদ আলী। এর আগে শুক্রবার বিকেলে নিজের কষ্টার্জিত অর্থ নষ্ট হওয়ার বিষয়টি টের পান ওই কৃষক।

 

 

 

ভুক্তভোগী তোফাজ্জল হোসেন ভাটিয়া (৭২) উপজেলার দহবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ধুমাইটারি গ্রামের বাসিন্দা।

 

 

 

স্থানীয়সূত্রে জানা যায়, কৃষক তোফাজ্জল হোসেন দীর্ঘদিন থেকে নিজ গ্রামে কৃষি কাজ করে আসছেন। এর আগে ঢাকায় রিকশা চালিয়ে কিছু টাকা জমিয়ে রেখেছিলেন। স্ত্রী সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এ টাকা জমা করেছেন একটি কাঠের আলমারিতে। অসাবধানতাবশত ইঁদুর ও উই পোকার আক্রমণে নষ্ট হয়ে যায় তার দীর্ঘদিনের সঞ্চয় প্রায় দুই লাখ টাকা।

 

 

তোফাজ্জল হোসেন বলেন, ‘তিন মেয়ে ও সহধর্মীণীর ভবিষ্যৎ চিন্তা করে এই টাকা জমাচ্ছিলাম। টাকাগওলো ছিল জমিন বন্ধকের। কিন্তু কে জানে এরকম ঘটবে। আমার এই অর্থ শুধু টাকা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ভবিষ্যতের পরিকল্পনা ও অনেক দিনের পরিশ্রম। আমার কষ্ট কেউ বুঝবে না, আমার স্বপ্ন উই পোকা কেটে নষ্ট করল। সরকারের কাছে দাবি, এই টাকাগুলো নিয়ে আমাকে যেন নতুন টাকা দেওয়া হয়; তা না হলে আমি একদম নিঃস্ব।’

 

 

খলিল নামে স্থানীয় বাসিন্দা বলেন, বাড়িতে নগদ টাকা সংরক্ষণ করলে অবশ্যই তা সাবধানতা অবলম্বন করে রাখতে হবে। কাঠের পুরাতন আলমারিতে রাখার কারণেই তো এই ঘটনা ঘটেছে তার। বর্তমান সময়ে টাকার যে অভাব আর টাকা যে দাম। এভাবে তার টাকা উইপোকা নষ্ট করায় আমরাও খুব কষ্ট পেয়েছি। এই কৃষকের টাকাগুলো তার স্বপ্ন ছিল, লুকানো ছিল ছেলে মেয়েদের ভবিষ্যৎ। তবে উই পোকা সব স্বপ্নই নষ্ট করে দিল। সরকারের কাছে দাবি এই বৃদ্ধ কৃষকের প্রতি সুদৃষ্টি যেন দেন।

 

 

ইউপি সদস্য মো. ছোবেদ আলী কালবেলাকে বলেন, শুক্রবার বিকেলে নতুন করে কাঠের আলমারিতে আবার টাকা রাখতে গিয়ে দেখে টাকাগুলো সব ইঁদুর ও উইপোকা কেটে নষ্ট করে ফেলেছে। তবে ভবিষ্যতের কথা ভেবেই সে টাকাগুলো জমা করছিল। এই অভাবের দিনে এত টাকা নষ্ট হওয়ায় আমার খারাপ লেগেছে। সে মূলত চর থেকে এ এলাকায় বসবাস শুরু করেন। তার তেমন জায়গা জমিনও নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com