1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক   রায়গঞ্জে বাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা যশোরে ৩১পিস স্বর্ণেরবার ও প্রাইভেট কারসহ আটক-২ বুটেক্সে চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত  শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ধ্বংসের প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, দুই আসামি গ্রেপ্তার। জন্ম থেকেই হাঁটতে পারে না কর্ন, অপেক্ষা শুধু একটি হুইলচেয়ারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রায়গঞ্জে ক্ষতিকর রং মিশিয়ে চিপস উৎপাদনের অভিযোগে জরিমানা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২১ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষতিকর রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে আরএফ ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

 

 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল বটতলা বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

 

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সরকারি নীতিমালা উপেক্ষা করে ক্ষতিকর রং মিশিয়ে শিশুদের খাদ্য হিসেবে ব্যবহৃত চিপস উৎপাদন ও বাজারজাত করে আসছিল বলে অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উৎপাদন কার্যক্রম পরিদর্শনের সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মান নিয়ন্ত্রণে ঘাটতি এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

 

 

 

অভিযান শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

 

 

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম হোসেন।

 

 

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এবং খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়ম রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com