1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূঞাপুরে মাদকাক্ত ধরে পুলিশে দিলেন গ্রামবাসী: ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড  প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবীদের নিয়ে রায়গঞ্জে ঈদ পুনর্মিলনী এনসিপি নেতাকে জুতাপেটা নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ সন্তানের জননীর নলছিটি পৌর কবরস্থান অবহেলায় জরাজীর্ণ, উন্নয়নে দ্রুত পদক্ষেপের দাবি কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য   জমিজমা সংক্রান্ত কলহ: ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন নাসিরনগরে মসজিদের তহবিল থেকে  কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬ রায়গঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবীদের নিয়ে রায়গঞ্জে ঈদ পুনর্মিলনী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৭ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

 

‘ভালোর সঙ্গে আলোর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষার্থী ও প্রথম আলো বন্ধুসভার সদস্যদের নিয়ে ঈদুল আজহা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (৩০ মে) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী ডিগ্রি কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত অদম্য মেধাবী শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও বন্ধুসভার সদস্যরা অংশ নেন।

 

 

সকাল সাড়ে ৯টায় কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এতে সভাপতিত্ব করেন নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল বারী তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনার অতিরিক্ত পরিচালক খ ম রেজাউল করিম বলেন, প্রথম আলো ট্রাস্ট রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অদম্য মেধাবীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ট্রাস্টের বৃত্তির মাধ্যমে অনেক শিক্ষার্থী উচ্চমাধ্যমিক থেকে স্নাতক (সম্মান) পর্যায় পর্যন্ত পড়াশোনার সুযোগ পাচ্ছে। এজন্য তিনি প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানান।

 

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক সেলিনা আহমেদ বলেন, অদম্য মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আমিনুল বারী তালুকদার বলেন, প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অনেক শুনেছি। আজকের অনুষ্ঠানে এসে তাদের কার্যক্রম সম্পর্কে আরও ভালোভাবে জানতে পেরেছি। অদম্য মেধাবীদের পাশে দাঁড়িয়ে প্রথম আলো যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

 

এ সময় নিমগাছী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার মাহাতো, মো. শাহজাহান আলী ও এইচ এম শহিদুল ইসলাম তালুকদার, ধানগড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার দাস, শিক্ষক আলহাজ্ব উদ্দিন আহমেদ, বিদ্যুৎ কুমার মোদক, অমিতাভ সাহাসহ অনেকে বক্তব্য দেন।

 

 

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, মিসাবের সভাপতি সৌরভ কুমার মাহাতো, রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রাকিবুল হাসান, উদ্যোক্তা মুহা. মেহেদী হাসান নাঈম, সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর খানসহ অন্যান্য অতিথিরা।

 

 

অদম্য মেধাবী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন রায়হান আজাদ, অলোক কুমার মাহাতো, পুলক কুমার মাহাতো, আশুতোষ কুমার মাহাতো, তিথি সাহা ও সাধনা রানী মাহাতো।

 

 

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কয়েকজন অদম্য মেধাবীকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে শিক্ষক, ব্যাংক কর্মকর্তা ও প্রভাষক হিসেবে কর্মজীবনে প্রবেশকারী শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

 

 

আয়োজনে রায়গঞ্জ বন্ধুসভার সদস্য এবং অর্ধশতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানটি সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করার এক মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com