1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল আযহায়  মিষ্টির বাজারে ধুম: অতিরিক্ত দাম ও কার্টুন-প্রতারণায় ক্ষুব্ধ গ্রাহক সিরাজগঞ্জে ঈদুল আযহায় ভাড়া নৈরাজ্যে:ভোগান্তিতে যাত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা খরচে মাস্টার্স করার সুযোগ বাকলিয়ায় গাঁজাসহ যুবককে আটক নলছিটিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : মির্জা ফখরুল রায়গঞ্জে মসজিদ কমিটি ও ঈদের মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ৭ টেকনাফে সাংবাদিকের ওপর হামলা-ভাঙচুর, গ্রেপ্তারের দাবি বিএমইউজের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

রায়গঞ্জে মসজিদ কমিটি ও ঈদের মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ৭

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১১ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কাবাড়িপাড়া এলাকায় মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

 

শুক্রবার জুমার নামাজের আগে কাবাড়িপাড়া শাহী জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটি গঠন ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

 

সংঘর্ষে উত্তরপাড়ার বসির উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম এবং দক্ষিণপাড়ার নসের শেখের ছেলে রবিউল শেখ গুরুতর আহত হন। তাদের মাথায় আঘাত লাগে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

 

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, “মসজিদ কমিটি ও ঈদের মাঠকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com