1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আজ ৩ বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

আজ থেকে বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করবে টেলিটক

বার্তা প্রধান
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১২৫১ Time View

বাংলালিংক-টেলিটককে দিয়ে দেশে প্রথমবারের মতো চালু হলো ‘ন্যাশনাল রোমিং’। মঙ্গলবার এই উদ্যোগের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদ্‌যাপনে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা শেষে এর ঘোষণা দেন তিনি।

ফলে আজ হতে কোনো এলাকায় নিজেদের নেটওয়ার্ক না থাকলেও বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলাসহ সব ধরনের সেবা ব্যবহার করতে পারবেন টেলিটক গ্রাহকরা। শুরুতে সীমিত পরিসরে চালু হলো এই ‘ন্যাশনাল রোমিং’ সেবা।

সংশ্লিষ্টরা বলছেন, সেবার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে আন্তঃঅপারেটর নেটওয়ার্ক শেয়ারের কথা বলা হচ্ছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আরও আগেই এ-সংক্রান্ত অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগে টেলিটকের লাভ বেশি। কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ব্যবস্থাপনা দুর্বল। আর বাংলালিংকের সারাদেশে সাড়ে ১৪ হাজার টাওয়ারের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। ফলে টেলিটক গ্রাহকরা বাড়তি সুবিধা পাবেন; সঙ্গে অপারেটরটি তাদের গ্রাহকদের সেবা দিতে পারবে।

বর্তমানে বাংলালিংকের গ্রাহক ৪ কোটি ৩৪ লাখ ৪০ হাজার এবং টেলিটকের গ্রাহক ৬৪ লাখ ৮০ হাজার। রবি আর টেলিটকের মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ের একটি প্রস্তাব বিটিআরসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com