1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়?

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২৫ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক রিপোর্ট 

 

 

 

আমাদের অনেকেরই খুব সাধারণ একটি অভ্যাস হলো, মোবাইল ফোন চার্জ দেওয়া শেষ হয়ে গেলে ফোনটি খুলে নিলেও চার্জারটি সকেটেই রেখে দিই। অনেকে আবার আলস্য করে সুইচটিও বন্ধ করেন না। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, চার্জার যেহেতু কোনো ফোনের সাথে যুক্ত নেই, তাই এটি বিদ্যুৎ খরচ করছে না। কিন্তু বাস্তবতা কী? প্রযুক্তি বিশেষজ্ঞরা এই প্রশ্নের একটি চমকপ্রদ উত্তর দিয়েছেন।

 

 

 

তারা বলেছেন, হ্যাঁ, ফোনের সঙ্গে যুক্ত না থাকলেও সকেটে লাগানো চার্জার বিদ্যুৎ খরচ করে। তবে এই খরচের পরিমাণটি বেশ জটিল। যখন একটি চার্জার বৈদ্যুতিক আউটলেটের সঙ্গে যুক্ত থাকে, তখন এটি ক্রমাগত বিদ্যুৎ টানতে থাকে। একে কারিগরি ভাষায় বলা হয় ‘স্ট্যান্ডবাই পাওয়ার’।

 

 

 

 

কেন এই বিদ্যুৎ খরচ?

 

 

চার্জার কেন বিদ্যুৎ টানে, তার পেছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। মূলত চার্জারটি নিজেকে প্রস্তুত রাখে যাতে আপনি যখনই কোনো ডিভাইস বা মোবাইলের সঙ্গে যুক্ত করবেন, তখনই যেন কোনো দেরি ছাড়াই চার্জিং প্রক্রিয়া শুরু হতে পারে। তবে আশার কথা হলো, একা একটি চার্জার খুব বেশি বিদ্যুৎ অপচয় করে না।

 

 

 

পরিসংখ্যান অনুযায়ী, একটি চার্জার স্ট্যান্ডবাই মোডে থাকা অবস্থায় ঘণ্টায় প্রায় ০.১ থেকে ০.৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে। দিন শেষে এই হিসেব দাঁড়ায় প্রায় ২ থেকে ২৪ ওয়াট পর্যন্ত।

 

 

 

 

 

এককভাবে একটি চার্জারের বিদ্যুৎ খরচ খুব সামান্য মনে হতে পারে; কিন্তু একটি বাড়িতে যখন অনেকগুলো চার্জার একই সাথে প্লাগ-ইন করা থাকে, তখন এই ছোট ছোট সংখ্যা বেশ বড় আকার ধারণ করে। ফলে মাস শেষে বিদ্যুৎ বিলের ওপর এর কিছুটা প্রভাব তো পড়েই।

 

 

তবে শুধু মোবাইল চার্জারই নয়, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত আরও অনেক যন্ত্র স্ট্যান্ডবাই মোডে বিদ্যুৎ খরচ করে। যেমন: কম্পিউটার, টেলিভিশন, গেমিং কনসোল এবং মাইক্রোওয়েভ ওভেন।

 

 

কানাডার সরকারি এক হিসাব অনুযায়ী, এই ধরনের যন্ত্রগুলো স্ট্যান্ডবাই মোডে থাকার কারণে একটি সাধারণ পরিবারের মোট বিদ্যুৎ খরচের ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ব্যয় করতে পারে।

 

 

সতর্কতা ও করণীয়

 

 

আপনার একটি ছোট সচেতনতা মাসের বিদ্যুৎ বিল কিছুটা হলেও কমাতে পারে। ডিভাইস চার্জ হয়ে গেলে বা প্রয়োজন শেষ হলে চার্জারটি প্লাগ থেকে খুলে রাখা অথবা অন্তত সুইচটি বন্ধ করে দেওয়া একটি ভালো অভ্যাস। এটি কেবল বিদ্যুৎই বাঁচায় না, বরং বৈদ্যুতিক যন্ত্রের স্থায়িত্ব এবং নিরাপত্তার জন্যও সহায়ক। তাই সচেতন হোন, ছোট এই অপচয় রোধ করে আপনিও অবদান রাখতে পারেন শক্তি সংরক্ষণে।

 

 

তথ্যসূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com