1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন নারীর খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব সিংড়ায় নিসচা নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ২৫ নভেম্বর আজকের নামাজের সময়সূচি সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

আজ ৩ বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

 

 

 

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে সেখানে যাবেন তিনি।

 

 

 

এ সময় তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ প্রত্যক্ষ করার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন সরকারপ্রধান।

 

 

 

 

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, স্বর্ণদ্বীপে তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে এ বিশেষ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

 

 

মহড়া পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখবেন তিনি।

 

 

 

অনুশীলন পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

 

 

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপে এই প্রথম কোনো সরকারপ্রধান তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া সরেজমিনে পরিদর্শনে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com