1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে অবৈধ খাদ্যপণ্য উৎপাদন,কারখানাকে জরিমানা নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে যুবক আটক  ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার টিকটকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসতেই জানালা ভেঙে নারীর পলায়ন প্রতিদিন রসুন খেলে কি স্ট্রোকের ঝুঁকি কমে? আজ জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি জুয়েল ও সম্পাদক রানা নলডাঙ্গায় মিলল ৬টি ককটেল! এসআরবি-৫-এর অভিযানে ছুটে এলো বোমা ডিসপোজাল ইউনিট! ২২ নভেম্বর আজকের নামাজের সময়সূচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার 

টিকটকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসতেই জানালা ভেঙে নারীর পলায়ন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

 

 

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে। ভিডিওটি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হলে তাকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

 

 

 

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা আক্তার ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে।

 

 

 

 

স্থানীয়দের ভাষ্য, ঝর্ণা নিয়মিত টিকটক ভিডিও তৈরি করে। সম্প্রতি তার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি স্থানীয়দের নজরে এলে এলাকায় সমালোচনা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে একটি কক্ষে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয়। তবে পুলিশের আসার খবর পেয়ে পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

 

 

এ বিষয়ে ঝর্ণার স্বামী কাদির হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা তার স্ত্রীর উচিত হয়নি।

 

 

 

 

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে টিকটকের ভিডিওটি। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

 

 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারীর কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যান ওই নারী। তাকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com