1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে দুলাল মল্লিক হত্যাকান্ডের ০২ জন পলাতক আসামি গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮৮৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর দুলাল মল্লিক হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। আজ শনিবার (২৩ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাবের সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান। এর আগে শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ঢাকা পল্লবী থানার আলবদীরটেক পশ্চিমপাড়া ও সাভার থানার বাইপাইল বাসস্ট্যান্ডে এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত (২২ মার্চ )  সাড়ে চার ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ‘‘ঢাকা জেলার পল্লবী থানাধীন আলবদীরটেক পশ্চিমপাড়া এবং সাভার থানাধীন বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায়’’ পৃথক অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের দুলাল মল্লিক হত্যাকান্ডের ঘটনার এজাহারনামীয় ০২ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামি  হলেন  মোঃ রহিম শেখ (৫৫), পিতা- মৃত মকছেদ শেখ,  মোঃ রাশেদুল হাসান (২৩), পিতা- মোঃ রহিম শেখ, উভয় সাং- পূর্ব চর কৈজুরী, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।

 মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিদ্বয়সহ আরও অন্যান্য আসামিগণের সাথে বাদী মোঃ হোসেন মল্লিক এর পরিবারের সাথে পারিবারিক এবং জমি সংক্রান্ত কলহ ছিল। সেই শত্রæতার জেরে গত (২ মার্চ) আসামিদ্বয়সহ আরও অন্যান্য আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে মোঃ হোসেন মল্লিক এর পিতা মৃত দুলাল মল্লিককে তার জমি থেকে বাড়ি ফেরার পথে ধারালো হাসুয়া,  বাঁশের লাঠি, লোহার রড, সাবল প্রভৃতি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম দুলাল মল্লিককে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 

গ্রেপ্তার আসামিদ্বয়কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com