1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সরকারিকরণের পথে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ, সম্মতিপত্র তুলে দিলেন এমপি ভিপি আয়নুল হক আমি না থাকলেও আন্দোলনের দাবিগুলো যেন হারিয়ে না যায়: ইলিয়াস কাঞ্চন বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ৮ জন নারী আটক রামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু  বিচিত্র পেশা কুঁচিয়া ধরা,কুঁচিয়া শিকারেই জীবিকা নির্বাহ   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে সিরাপ-ট্যাবলেটসহ মাদক জব্দ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বেলকুচিতে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার রায়গঞ্জের চান্দাইকোনায় টিটিসি স্থাপনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত  শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অচল জেনারেটর অবশেষে চালু

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

 

রহমত আরিফ ,ঠাকুরগাঁও প্রতিনিধি

 

 

ঠাকুরগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানার চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পল্লী বিদ্যুৎ থেকে রুহিয়াগামী পাকা সড়কের পূর্ব পাশে ব্লক বিছানো রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের মো. রহমানের ছেলে মো. এরশাদ (৩২), ঠাকুরগাঁও সদর থানার হরিহরপুর গ্রামের পশির উদ্দীনের ছেলে মো. জেমস (৩০) এবং রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ (৪২)।

 

 

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল বলেন, “মাদকের মতো অনলাইন ক্যাসিনোও সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। এই অপরাধচক্র কোনোভাবেই ছাড় পাবে না। মাদক, অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com