1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সরকারিকরণের পথে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ, সম্মতিপত্র তুলে দিলেন এমপি ভিপি আয়নুল হক আমি না থাকলেও আন্দোলনের দাবিগুলো যেন হারিয়ে না যায়: ইলিয়াস কাঞ্চন বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ৮ জন নারী আটক রামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু  বিচিত্র পেশা কুঁচিয়া ধরা,কুঁচিয়া শিকারেই জীবিকা নির্বাহ   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে সিরাপ-ট্যাবলেটসহ মাদক জব্দ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বেলকুচিতে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার রায়গঞ্জের চান্দাইকোনায় টিটিসি স্থাপনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত  শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অচল জেনারেটর অবশেষে চালু

রায়গঞ্জের চান্দাইকোনায় টিটিসি স্থাপনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় আধুনিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের দাবিতে শান্তিপূর্ণ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে দ্রুত টিটিসি স্থাপনের কার্যক্রম শুরু করার দাবি জানানো হয়েছে।

 

শুক্রবার জুমার নামাজের পর চান্দাইকোনা বড় সমিতির সামনে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বাদশা ফাহাদ আব্বাসী, পরিবেশ ও জলবায়ু কর্মী মো. ফয়াসাল বিশ্বাস, জামায়াত নেতা মো. আলী, সাবেক চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন দুলাল এবং নাগরিক সমাজের প্রতিনিধি সাব্বির হোসেন সনেট বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, চান্দাইকোনা রায়গঞ্জ উপজেলার বৃহত্তম ইউনিয়ন। উপজেলার সর্বাধিক ভ্যাট ও কর এ অঞ্চল থেকেই আদায় হয়। অতীতে জমির সংকটের কারণে এখানে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব হয়নি। বর্তমানে স্থানীয়রা প্রয়োজনীয় জমি দিতে প্রস্তুত রয়েছেন। তাই চান্দাইকোনায় টিটিসি স্থাপন করা হলে রায়গঞ্জ ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার শিক্ষার্থী ও কর্মসংস্থানপ্রত্যাশী তরুণ-তরুণীরা কারিগরি প্রশিক্ষণের সুযোগ পাবেন।

 

বক্তারা আরও জানান, গত ৩০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে চান্দাইকোনায় একটি আধুনিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

 

সমাবেশে বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার যুবসমাজ দক্ষ জনশক্তিতে পরিণত হবে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সমাবেশ শেষে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে চান্দাইকোনায় টিটিসি স্থাপনের কাজ শুরু করার জোর দাবি জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com