1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানে, ২ ব্যাবসায়ীকে জরিমানা  উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পল্লী বিদ্যুতের ভুতুড়ে কাণ্ড! বাসাবাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত অপহরণ করে আটকে রেখে অস্ত্রের মুখে জমি রেজিস্ট্রির অভিযোগে সংবাদ সম্মেলন  যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত অভিযোগের পর ভুক্তভোগী শিক্ষিকাই বরখাস্ত! চুয়াডাঙ্গায় মাইকে গানের তালে তালে মাঠে কাজ করছেন কৃষক দুর্গম কাশবনে পুলিশের অভিযান, কথিত অসামাজিক কর্মকাণ্ডের স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ২৭মাস ধরে ডাইংয়ের বিষাক্ত বর্জ্যে বন্দি পরিবার, চুলা জ্বালাতেও ভোগান্তি

হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার কারণে জ্বালানি সংকটে দেশগুলোকে নিজস্ব ব্যবস্থা নিতে বললেন ট্রাম্প

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১৪ Time View

 

 

ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার কারণে জেট ফুয়েল সংকটে পড়া দেশগুলোকে নিজস্ব উদ্যোগে জ্বালানি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যের অবস্থানেরও সমালোচনা করেন।

 

মঙ্গলবার (৩১ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যেসব দেশ হরমুজ প্রণালির কারণে জ্বালানি সংকটে পড়েছে তাদের উচিত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কেনা অথবা নিজেরাই সরবরাহ নিশ্চিত করা।

 

 

তিনি যুক্তরাজ্যের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ইরান ইস্যুতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হয়নি। নিজেদের জন্য লড়াই করতে শিখতে হবে, যুক্তরাষ্ট্র সব সময় পাশে থাকবে না।

 

 

ট্রাম্প আরও দাবি করেন, ইরান ইতোমধ্যে ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং এখন অন্যান্য দেশগুলোর উচিত নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি পদক্ষেপ নেওয়া।

 

এদিকে ইউরোপে জ্বালানি সংকট দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংগঠনটির জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন বলেন, চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি অস্থিরতা দেখা দিতে পারে। তিনি ইউরোপীয় দেশগুলোর সরকারকে সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

 

মঙ্গলবার (৩১ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

 

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা। সেখানে চলমান সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

 

 

জর্গেনসেন বলেন, বর্তমানে ইউরোপের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com