1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানে, ২ ব্যাবসায়ীকে জরিমানা  উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পল্লী বিদ্যুতের ভুতুড়ে কাণ্ড! বাসাবাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত অপহরণ করে আটকে রেখে অস্ত্রের মুখে জমি রেজিস্ট্রির অভিযোগে সংবাদ সম্মেলন  যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত অভিযোগের পর ভুক্তভোগী শিক্ষিকাই বরখাস্ত! চুয়াডাঙ্গায় মাইকে গানের তালে তালে মাঠে কাজ করছেন কৃষক দুর্গম কাশবনে পুলিশের অভিযান, কথিত অসামাজিক কর্মকাণ্ডের স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ২৭মাস ধরে ডাইংয়ের বিষাক্ত বর্জ্যে বন্দি পরিবার, চুলা জ্বালাতেও ভোগান্তি

অভিযোগের পর ভুক্তভোগী শিক্ষিকাই বরখাস্ত!

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

 

প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্যাতন ও অশালীন আচরণের অভিযোগ করা সহকারি শিক্ষিকাকে উল্টো শাস্তি দিলেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

 

 

 

 

 

 

 

 

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার গুপিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা জাহানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন।

 

 

 

 

 

 

 

 

 

এদিকে শামীমা জাহানের বরখাস্তের খবরে অন্যান্য শিক্ষিকাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো অভিযোগকারীকে বরখাস্তের বিষয়টি নিয়ে শিক্ষক সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

 

 

 

 

 

 

 

 

 

সম্প্রতি অসুস্থ্য হয়ে বমি করতে থাকা বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে সেবা শশ্রুষা করায় সহকারি শিক্ষিকা শামীমা জাহানকে গালিগালাজ করেন প্রধান শিক্ষক খুরশিদ জিন্নাহ। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিরুদ্ধে পৈশাচিক নির্যাতন ও অশালীন আচরণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ করেন শামীমা জাহানসহ পাঁচজন সহকারি শিক্ষিকা।

 

 

 

 

 

 

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। প্রধান শিক্ষকের অনৈতিক আচরণের বিষয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দেন ভুক্তভোগী শিক্ষিকারা।

 

 

 

 

 

 

 

 

 

সোমবার বিদ্যালয়ে সরেজমিন পরিদর্শনে যান জেলা শিক্ষা অফিসার। এ সময় তিনি প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে অভিযোগকারী শিক্ষিকাদের উল্টো বকাঝকা করেন এবং শামীমা জাহানকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

 

 

 

 

 

 

 

 

 

ভুক্তভোগী শিক্ষিকা শামীমা জাহান বলেন, ডিপিইও স্যার এসেছিলেন, সকল শিক্ষিকাকে দাড় করিয়ে অনেক কথা বলেছেন। তিনি বলেন, আমিই সবচেয়ে বেশি ভুক্তভোগী। এর বেশি কিছু বলতে চাই না।

 

 

 

 

 

 

 

 

 

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন একজনকে সাময়িক বরখাস্তের কথা স্বীকার করেন। কি অপরাধে বরখাস্ত করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, আদেশটা দেখেন। বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে সহকারি শিক্ষিকাদের বকাবকির পর একজনকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আপনি কি এমন প্রশ্ন করতে পারেন। কাগজের মধ্যে লেখা আছে ওইটা দেখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com