
রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান।
কনফারেন্সে ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল আকন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার অপরাধ পরিস্থিতি, মামলার তদন্ত ও কার্যক্রম, বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য উপস্থাপন, মামলা দ্রুত নিষ্পত্তি এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে পারস্পরিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিচারিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা, মামলার তদন্ত ও সাক্ষ্য উপস্থাপনে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কনফারেন্সে আলোচনার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ, বিচার বিভাগ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং বিচারিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।