1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ,ধানক্ষেতে মিলল মরদেহ প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেলো না ৫ বছরের শিশু, কুপিয়ে হত্যার অভিযোগ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ,প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভজন দেব দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিত

সিরাজগঞ্জে এনসিপি নেতার পদত্যাগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ Time View

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহফুজা খাতুন দল থেকে পদত্যাগ করেছেন। তিনি চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

২৪ ডিসেম্বর দলটির জেলা কমিটির প্রধান সমন্বয়কারীর কাছে পদত্যাগপত্র জমা দেন মাহফুজা। তবে তখন বিষয়টি গোপন থাকলেও রোববার (৪ জানুয়ারি) তা জানাজানি হয়।

 

 

 

 

এর আগে ১৭ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ৮৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। শুরুতেই কমিটিতে বিএনপির পাশাপাশি গণঅধিকার পরিষদের সাবেক অন্তত দুই ডজন নেতা পদ পেয়েছিলেন।

 

 

পদত্যাগের প্রসঙ্গে মাহফুজা খাতুন বলেন, আমাকে না জানিয়েই এনসিপিতে পদ দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর আমি মর্মাহত হয়েছিলাম। আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব।

 

 

বিএনপি থেকে বহিষ্কৃারের বিষয়ে মাহফুজা বলেন, অবৈধভাবে আমাকে বিএনপি থেকে বহিষ্কৃার করা হয়েছে। তারপরও যত দিন বেঁচে আছি, নিঃস্বার্থভাবে বিএনপির পতাকা তলে নিজেকে আবদ্ধ রাখতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com