1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে ৫৫ লাখ টাকার চেক বিতরণ করলো জেলা পরিষদ পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে নারী আনসার সদস্যের মৃত্যু নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হান্নান, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার পোরশায় গলায় হাসুয়া ঠেকিয়ে ছিনতাই, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার দর্শনায় পৌর বিএনপির কমিটিতে মাহবুব- উল ইসলাম খোকনকে ঘিরে সভাপতি পদে আলোচনা ঈশ্বরগঞ্জে ‘ক্যাসিনো সম্রাট’ সিরাজুল গ্রেপ্তার, জব্দ স্মার্টফোন ও অ্যাপের স্ক্রিনশট একজন শিক্ষকের নিঃস্বার্থ সফলতা বেলকুচিতে বজ্রপাত রোধ ও পরিবেশ সুরক্ষায় রাস্তার পাশে তালবীজ ও চারা রোপণ উদ্বোধন করেন এমপি আলীম 

বেলকুচিতে বজ্রপাত রোধ ও পরিবেশ সুরক্ষায় রাস্তার পাশে তালবীজ ও চারা রোপণ উদ্বোধন করেন এমপি আলীম 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

রেজাউল করিম ,বেলকুচি প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ১নং সদর ইউনিয়নে বজ্রপাতের ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় রাস্তার পাশে ৫ শত তাল গাছের চারা ও ২ হাজার বীজ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর ও চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

 

২০২৫-২৬ অর্থবছরে বেলকুচি উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেলকুচি সদর ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন গ্রামীণ ও সংযোগ সড়কের দুই পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

১৮ অক্টোবর রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উত্তর দেলুয়া জামে মসজিদ মাঠে তাল গাছের চারা ও বীজ রোপণের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি ও জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মোঃ রেজাউল করিম, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হেনা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চরাঞ্চলের স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাল গাছ প্রাকৃতিকভাবে বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে এবং মাটির ক্ষয়রোধ ও গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চরাঞ্চলের উন্মুক্ত সড়কের পাশে এসব তাল গাছ বড় হলে প্রাকৃতিক সুরক্ষাবলয় তৈরি হবে এবং পরিবেশের ভারসাম্য সুরক্ষিত থাকবে।

কর্মসূচির আওতায় বেলকুচি সদর ইউনিয়নের চরাঞ্চলের নির্বাচিত কাঁচা-পাকা রাস্তার দুই পাশে পর্যায়ক্রমে পর্যাপ্ত পরিমাণ তালের চারা ও বীজ রোপণ করা হচ্ছে। একই সাথে রোপণকৃত চারাগুলো গবাদি পশুর হাত থেকে রক্ষা ও সঠিক পরিচর্যার জন্য স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

স্থানীয় চরাঞ্চলবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com