1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে ৫৫ লাখ টাকার চেক বিতরণ করলো জেলা পরিষদ পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে নারী আনসার সদস্যের মৃত্যু নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হান্নান, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার পোরশায় গলায় হাসুয়া ঠেকিয়ে ছিনতাই, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার দর্শনায় পৌর বিএনপির কমিটিতে মাহবুব- উল ইসলাম খোকনকে ঘিরে সভাপতি পদে আলোচনা ঈশ্বরগঞ্জে ‘ক্যাসিনো সম্রাট’ সিরাজুল গ্রেপ্তার, জব্দ স্মার্টফোন ও অ্যাপের স্ক্রিনশট একজন শিক্ষকের নিঃস্বার্থ সফলতা বেলকুচিতে বজ্রপাত রোধ ও পরিবেশ সুরক্ষায় রাস্তার পাশে তালবীজ ও চারা রোপণ উদ্বোধন করেন এমপি আলীম 

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে ৫৫ লাখ টাকার চেক বিতরণ করলো জেলা পরিষদ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার ৫৫১টি পূজা মণ্ডপে ৫৫ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

রবিবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

 

 

 

 

 

 

 

 

 

জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

 

 

 

 

 

 

 

 

 

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট অমর কৃষ্ণ দাস ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৫৫১টি মণ্ডপের পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা ও অধিকার সবার’—এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে; যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে মাথা উঁচু করে বসবাস করবে। দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার অর্থ ও আইনশৃঙ্খলাসহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com