1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে ৫৫ লাখ টাকার চেক বিতরণ করলো জেলা পরিষদ পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে নারী আনসার সদস্যের মৃত্যু নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হান্নান, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার পোরশায় গলায় হাসুয়া ঠেকিয়ে ছিনতাই, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার দর্শনায় পৌর বিএনপির কমিটিতে মাহবুব- উল ইসলাম খোকনকে ঘিরে সভাপতি পদে আলোচনা ঈশ্বরগঞ্জে ‘ক্যাসিনো সম্রাট’ সিরাজুল গ্রেপ্তার, জব্দ স্মার্টফোন ও অ্যাপের স্ক্রিনশট একজন শিক্ষকের নিঃস্বার্থ সফলতা বেলকুচিতে বজ্রপাত রোধ ও পরিবেশ সুরক্ষায় রাস্তার পাশে তালবীজ ও চারা রোপণ উদ্বোধন করেন এমপি আলীম 

নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হান্নান, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

 

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

 

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নাসিরনগর উপজেলা সদরের গৌর মন্দির, ফান্দাউক গৌর শংকর জিউ মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

পরিদর্শন শেষে এমপি এম এ হান্নান বলেন, নাসিরনগর সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছেন। সব ধর্মের মানুষ একসঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেন, যা এ অঞ্চলের ঐতিহ্য।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন, “আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ধর্মীয় পরিচয় কখনো বিভেদ সৃষ্টি করবে না। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহনশীলতার মধ্য দিয়ে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব।”

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন মনিটরিং সেলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আযম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

পরিশেষে এমপি এম এ হান্নান সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com