
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের অধীনে রায়গঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে। এতে একরামুল হককে সভাপতি ও নাসির উদ্দিন শিবলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের হানিফ ফুড ভিলেজ হোটেলের সম্মেলনকক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানে ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠন ও দুজন মানবিক ব্যক্তি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। তাঁদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শিবলী নির্বাচিত হন। বাকি পদগুলোতে সর্বসম্মতিক্রমে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়। তবে কমিটিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন দেবে জেলা কমিটি। প্রস্তাবিত কমিটির মেয়াদ তিন বছর।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি নুর-ই-আজম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম আবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিমান্ত তালুকদার, অর্থ সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুজায়ফা হিজল, তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক সেফা খাতুন।
এ ছাড়া রায়গঞ্জ থানা কমিটি থেকে সিরাজগঞ্জ জেলা কমিটির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এস.এম. বাহাদুর আলী ও সাইদী হাসান সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সুখ পাখি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ রজব আলী। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী আব্দুল আলিম।
গ্রীন ফেয়ার সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুবা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এ সময় দৈনিক প্রথম আলোর রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাজেদুল আলম, স্বেচ্ছাসেবী কাজল দাস ও ইউসুফ আলীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।