1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

মক্কায় হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিক্ষোভ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

 

সৌদি আরবের মক্কা-মদিনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ওমরাহযাত্রীদের ওপর হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

 

 

 

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দলটির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

 

 

 

সমাবেশে তিনি বলেন, পবিত্র মক্কায় আল্লাহর ঘর কাবা শরিফ এবং মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক অবস্থিত। বিশ্বের মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় স্থান এ দুই পবিত্র স্থান। মক্কা-মদিনায় হামলা মূলত সারা বিশ্বের মুসলমানদের উপর হামলা। সৌদি আরবকে ধ্বংস করার কোন ষড়যন্ত্র মুসলমানরা মেনে নিবে না। এ ধরনের ন্যক্কারজনক হামলা যে কোনো মূল্যে রুখে দাঁড়াতে হবে।

 

 

তিনি অভিযোগ করেন, হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বাংলাদেশি ওমরাহযাত্রীসহ সাধারণ মানুষকে হতাহত করছে। এসব হামলা বন্ধে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

 

 

 

 

সমাবেশে দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, মক্কা-মদিনা শুধু সৌদি আরবের ভূখণ্ড নয়, বিশ্বের আড়াইশ কোটি মুসলমানের ঈমান, ভালোবাসা ও আবেগের কেন্দ্রবিন্দু। পবিত্র হারামাইন শরিফাইনের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি মুসলিম উম্মাহ মেনে নেবে না। সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলা বন্ধে জাতিসংঘ, ওআইসি ও মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

 

 

সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আবুল হাসান কাসেমীসহ কেন্দ্রীয়, মহানগর ও খেলাফত ছাত্র আন্দোলনের নেতারা।

 

 

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com