1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

রংপুরে ঘরে উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

 

রংপুর নগরীতে ঘরের ওপর বালুবোঝাই ট্রাক উল্টে পড়ে সিনথিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির সাত মাসের অন্তঃসত্ত্বা মা আশা মনি গুরুতর আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় সিনথিয়া পরিবারের সদস্যদের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়। একই ঘটনায় তার মা আশা মনি গুরুতর আহত হন।

তবে দুর্ঘটনার সময় শিশুটির বাবা পিন্টু মিয়া অক্ষত রয়েছে।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।

 

 

 

 

এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান (৩১) ও তার সহকারী শ্রাবণ ইসলামকে (১৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। ট্রাকচালক মেহেদী হাসানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার মোসলিমপুর গ্রামে। তার সহকারী শ্রাবণ রংপুর নগরের হাজিরহাট থানার রাধাকৃষ্ণপুর গ্রামের মুকুল মিয়ার ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরের সাতমাথা এলাকা থেকে বালুবোঝাই ডাম্প ট্রাকটি নগরের ভেতরে দ্রুতগতিতে প্রবেশ করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে থাকা টিনের চালার একটি বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘরে ঘুমিয়ে থাকা তাসলিমা ও তার মা চাপা পড়েন। ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আশা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ট্রাকচালক ও তার সহকারী পুলিশের হেফাজতে রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটির ওপর নেমে এসেছে শোকের মাতম। একই সঙ্গে এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com