
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ীতে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে আঠারবাড়ী বাজার থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় চৌরাস্তা প্রদক্ষিণ করে। উপজেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিনের নেতৃত্বে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা মশাল হাতে বিভিন্ন স্লোগান দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হকের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান সিজান।
মিছিলের মাধ্যমে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তনের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন।