1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

রায়গঞ্জে মৎস্য সপ্তাহ পালন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

 

 

রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

সিরাজগঞ্জ রায়গঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠান শুরু হয়।

 

 

উপজেলা অডিটোরিয়ামে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন স্থানীয় এমপি ভিপি আয়নুল হক। “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে নিয়ে রায়গঞ্জে শুরু হয়েছে মৎস্য সপ্তাহ ২০২৬। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম।

 

উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফরিদের সঞ্চালনায়  বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। রায়গঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীবৃন্দ। সফল মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

 

পুরস্কার প্রাপ্তরা হলেন, নিমগাছী ভূইয়ট গ্রামের রাশেদুল ইসলাম (তেলাপিয়া),জানকিগাঁতী গ্রামের আতাউর রহমান (খাঁচায় মাছ চাষ),মালতিনগর গ্রামের আবু হাসান আজাদ(কার্পমিশ্র)।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি ভিপি আয়নুল হক বলেন, সুফলভোগীদের জীবন মানোন্নয়নের জন্য সরকার স্বল্প মূল্যে খাস পুকুর লিজ দিয়ে থাকে, প্রকৃত সুফলভোগীরা যেন পুকুরে মাছ চাষ করে অর্থনীতির উন্নতি সাধন করতে পারে, সে ব্যাপারে মৎস্য কর্মকর্তাকে সজাগ থাকতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com