1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

নওগাঁর পোরশায় বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ,পোরশা ( নওগাঁ) প্রতিনিধিঃ

 

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

 

রোববার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আয়ুব আলী।

 

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর আশরাফুল ইসলাম এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা মোরশেদ আলী।

 

এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম আজাদ, আব্দুল জব্বার ও রাকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং রূপালি ইলিশসহ দেশীয় মাছের বংশবৃদ্ধিতে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com