1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ডিমলায় ব্যবসায়ি পরিচয়ে ৫০ হাজার টাকা নিয়ে উধাও চক্র 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

 

 

হাবিবুর রহমান ,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

 

 

নীলফামারীর ডিমলায় ব্যবসায়িক পরিচয় দিয়ে তেল নিতে এসে তেল পাম্পের কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আফতাব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

 

ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, ওই ব্যক্তি নিজেকে একজন ব্যবসায়ী এবং স্থানীয় এক ব্যবসায়ীর ভাই পরিচয় দিয়ে তেল নেওয়ার জন্য পাম্পে আসেন। পরে তেল নেওয়ার পর টাকা পরিশোধের সময় হিসাবের কথা বলে ফিলিং স্টেশনের এক কর্মীর কাছ থেকে টাকা নিয়ে নিজেই তা গুনতে শুরু করেন।

এ সময় কৌশলে ওই কর্মীর চোখে তেলজাতীয় পদার্থ ফেলে দেয়। চোখে জ্বালাপোড়া শুরু হলে কর্মীটি পাম্পের পেছনের দিকে গিয়ে চোখ ধুয়ে ফিরে আসেন। কিন্তু ফিরে এসে দেখতে পান, টাকা গুনছিলেন যে ব্যক্তি, তিনি আর সেখানে নেই। তেল নেওয়ার মূল্য বাবদ ৫০ হাজার টাকাও সঙ্গে নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।

 

ঘটনার পর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় বা অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

আফতাব ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ শাহিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়িক এর ভাই পরিচয় দিয়ে ওই ব্যক্তি তেল নেন। পরে টাকা হিসাব করার সময় কর্মীর চোখে তেল পড়ার সুযোগে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com