1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কচাকাটাকে উপজেলা করার দাবি সংসদে, মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি আনোয়ারুল ইসলামের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০  পরকীয়া অভিযোগে,জনতার ধাওয়ায় পোশাক-ফোন ফেলে পালালেন প্রধান শিক্ষক উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ফুটবল খেলা শেষে পুকুরে গোসল, আর ঘরে ফেরা হলো না ওমর ফারুকের ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২ আলমডাঙ্গায় কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসার শিক্ষক আটক ঈশ্বরগঞ্জে ২১ লাখ ৭৯ হাজার টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২ বছরের প্রবাস জীবন শেষে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন, জীবননগরের ইরাক প্রবাসী রেজাউলের মরদেহ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে গণিত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, মেধার বিকাশ ও গাণিতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে গণিত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার গুডনেইবার্স সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে গুডনেইবার্সের হলরুমে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সিডিপি ম্যানেজার মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার প্রনুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেল্লাল হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, সিডিপি প্রোগ্রাম অফিসার রিয়াদুন জান্নাত রিয়াসহ শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরা।

 

প্রতিযোগিতায় উপজেলার ২০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের গাণিতিক জ্ঞান, দ্রুত সমস্যা সমাধানের দক্ষতা ও মেধা যাচাই করা হয়। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী ও আয়োজকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করে এ বিষয়ের প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় আরও উৎসাহিত করবে।

 

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com