1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ বিএনপি সব সময় মানুষের ভালোবাসা নিয়ে চলে: ত্রাণমন্ত্রী কচাকাটাকে উপজেলা করার দাবি সংসদে, মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি আনোয়ারুল ইসলামের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০  পরকীয়া অভিযোগে,জনতার ধাওয়ায় পোশাক-ফোন ফেলে পালালেন প্রধান শিক্ষক উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ফুটবল খেলা শেষে পুকুরে গোসল, আর ঘরে ফেরা হলো না ওমর ফারুকের ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২ আলমডাঙ্গায় কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

কচাকাটাকে উপজেলা করার দাবি সংসদে, মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি আনোয়ারুল ইসলামের

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

 

মো. আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

 

কুড়িগ্রামের কচাকাটা থানাকে উপজেলায় উন্নীত করার দাবি জাতীয় সংসদে তুলে ধরেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। দীর্ঘদিনের এ দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে এমপি মো. আনোয়ারুল ইসলাম বলেন, কচাকাটা একটি বৃহৎ জনপদের প্রশাসনিক ও নাগরিক সেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যার দিক থেকে এলাকাটি গুরুত্বপূর্ণ হলেও উপজেলা না হওয়ায় এখানকার মানুষকে বিভিন্ন সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমের জন্য দূরবর্তী উপজেলা সদরে যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম—তিনটিই ব্যয় হচ্ছে।

 

তিনি বলেন, কচাকাটা থানাকে উপজেলায় উন্নীত করা হলে স্থানীয় জনগণের প্রশাসনিক সেবা গ্রহণের সুযোগ আরও সহজ ও কার্যকর হবে। একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্প্রসারিত হওয়ায় নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

 

সংসদ সদস্য আরও বলেন, একটি এলাকাকে উপজেলা হিসেবে উন্নীত করা হলে সেখানে প্রশাসনিক অবকাঠামো গড়ে ওঠার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, স্থানীয় সরকারসহ বিভিন্ন খাতে সরকারি কার্যক্রমের পরিধি বাড়ে। ফলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন আরও গতিশীল হয়।

 

তার মতে, কচাকাটাকে উপজেলায় উন্নীত করা হলে শুধু প্রশাসনিক সুবিধাই বাড়বে না; বরং এ অঞ্চলের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নেও নতুন গতি সৃষ্টি হবে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা বৃহৎ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়বে।

 

এ সময় এমপি আনোয়ারুল ইসলাম কচাকাটা থানাকে উপজেলায় উন্নীত করার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণের অনুরোধ করেন।

 

স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা, কচাকাটা উপজেলা হলে সরকারি সেবা গ্রহণে ভোগান্তি কমার পাশাপাশি এলাকার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। জাতীয় সংসদে এ দাবি উত্থাপনের ফলে কচাকাটাকে উপজেলা করার দীর্ঘদিনের দাবিটি নতুন করে আলোচনায় এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com